
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরে অনুষ্ঠিতব্য বিসিবি ক্রিকেট কাউন্সিলে অংশ নিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন করা হয়েছে।
সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অতিথিবৃন্দ টিমের অধিনায়ক সাদ্দাম হোসেন মিঠুর হাতে জার্সি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা সুচিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, একাডেমির সহসভাপতি তাজুল ইসলাম সুমন, শাহরাস্তি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সুচিপাড়া বাজার সমিতির সভাপতি আবু ইউসুফ মিলন, ইউপি সদস্য আবু তাহের জনি প্রমুখ।
মীর রফিকুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি আমেরিকা প্রবাসী মীর রিনাজের পৃষ্ঠপোষকতায় শাহরাস্তি ক্রিকেট একাডেমি ২ সেপ্টেম্বর সকালে চাঁদপুর স্টেডিয়ামে সন্দীপ একাদশের মুখোমুখি হবে।
ফম/এমএমএ/


