শাহরাস্তি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের ইন্তেকাল

শাহরাস্তি (চাঁদপুর):  ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের সাবেক এজিএস এবং শাহরাস্তি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাত দেড়টায় লাকসাম উপজেলায় মেয়ের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।

মৃত্যু কালে তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বুধবার (২৫ মার্চ)  সকালে চিতোষী পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবিণ রাজনীতিবিদ আব্দুল মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম