চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মো. জহির (৪২) নামে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শাহরাস্তি উপজেলার দেবকড়া এলাকায় তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি জহিরকে গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


