শাহরাস্তির ঠাকুর বাজারে তরুণদের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতারের বাজার বিতরণ

চাঁদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে শাহরাস্তির ঠাকুর বাজারের কিছু মানবিক ও সমাজসচেতন তরুণের উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতারের বাজার উপহারস্বরূপ বিতরণ করা হয়েছে।
রমজানের শুরু হতে ১ সপ্তাহ পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়েছে।

রমজানের তাৎপর্যকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসে একদল তরুণ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয় বেশ কয়েকটি অসচ্ছল পরিবারের হাতে।

এই মহৎ উদ্যোগে অংশ নেন ইকরাম, শাকিব, আফফানসহ আরো অনেকে। তরুণদের এমন মানবিক প্রয়াস এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম