শাহরাস্তির গঙ্গারামপুরে প্রবাসীদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে প্রবাসীদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গ্রামের স্বেচ্ছাসেবকরা দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের ঘরে ঘরে গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন। মাহে রমজানকে সামনে রেখে এলাকার অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গঙ্গারামপুর প্রবাসীদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আয়োজকরা জানান, প্রবাসে অবস্থান করলেও গ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা প্রতিবছর এমন উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতেও মানবিক এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
গ্রামের সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত থেকে সহযোগিতা করেন প্রবাসী নেয়ামত উল্লাহ তারেক, মুকবুল হোসেন, মেহেদী হাসান, ভেন্ডার সিরাজুল ইসলাম, হুমায়ুন কবির টিপু, আব্দুল কাদের, ফারুক খান, লিটন, মাছুম বিল্লাহ, রুবেল, শাওন, নেহাল, সৈকত, শাহপরানসহ যুব সমাজের প্রতিনিধিরা।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম