শাহরাস্তির কিশোর গ্যাং নেতা মিজান গ্রেপ্তার

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (৩৬) নামে কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৪ এপ্রিল) দিনগত রাতে শাহরাস্তি নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৫ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে শাহরাস্তি অভিযান পরিচালনা করে মিজানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম