শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ চার কারবারি গ্রেপ্তার হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, দুপুরে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শাহরাস্তি উপজেলার টামটা এলাকায় অভিযান চালিয়ে উপজেলার টামটা এলাকা হতে মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে (৪৩) গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩ হাজার ৬৫০টাকা।

একই উপজেলায় দুপুরে অপর অভিযান চালিয়ে সূচিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি শিমুল (২৮), তাপস (৩৫) ও শাহ পরাণ (২০) কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৩১ হাজার ২শ’ ৪৪টাকা।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, জব্দকৃত মাদকদ্রব্য, নগদ অর্থ ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম