শাহরাস্তিতে মাদক সহ তিন কারবারি গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৩ মার্চ) মধ্য রাতে তাদেরকে শাহরাস্তির দেবিপুর নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

তিনি বলেন, থানার এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে মধ্যরাতে শাহরাস্তি থানাধীন মেহের উত্তর ইউপি এর ১ নং ওয়ার্ডের দেবীপুর এলাকার পশ্চিম হাজী বাড়ী (মাইলের বাড়ী) মোস্তফার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি বিল্লাল হোসেন অনিক (২৫), শাওন হোসেন রাসেল (১৯), আরাফাত রহমান (১৯) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। তাদের যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম