শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। শাহরাস্তি পৌরসভাধীন নোয়াগাঁও গ্রামে অবৈধভাবে ভেকুর মাধ্যমে কৃষি জমির মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (৪ জানুয়ারি ) ভোরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিল্লোল চাকমা।
তিনি বলেন, ভোর রাতে নোয়াগাঁও মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি মাটি বোঝাই ড্রাম ট্রাক আটক করা হয় এবং ৩ লাখ টাকা অর্থদন্ড আরোপ ও জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে মুচলেকা প্রদানের ভিত্তিতে আটককৃত ড্রাম ট্রাক ৩টি মালিকগণের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, কৃষি জমির মাটি কাটার বিষয়ে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। মাটি খেকোরা আর যেন কৃষি জমি নষ্ট করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
ফম/এমএমএ/


