
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (১৭-২২ ডিসেম্বর) উপলক্ষে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমসিএইচএফ পি) ডাঃ আকলিমা আক্তার পিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, বিশেষ অতিথি মেহের দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিদর্শক, পরিদর্শিকা ও সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



