
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় শাহরাস্তি মডেল থানার সার্ভিস ডেলিভারি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান, উঘারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মফিজুল ইসলাম, খিলা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুব্রত সরকারসহ বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় আসন্ন দুর্গাপূজায় আইন শৃংখলা বজায় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রসঙ্গত, এ বছর শাহরাস্তি উপজেলার ১৮ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ফম/এমএমএ/ফয়েজ/



