শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের চামড়া সংগ্রহে মতবিনিময়

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের চামড়া সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯মে ) বেলা ১১টায় মাদরাসার সভাকক্ষে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিং সকলে চামড়া মুক্তহস্তে দান করে থাকে। সকল শিক্ষকমন্ডলী অধ্যক্ষের নেতৃত্বে চামড়া সংগ্রহ কাজ করছে । চামড়া দানের কারনে লিল্লাহ বোর্ডিয় সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। এখানে আমরা সেবা করছি। আমাদের মাদরাসার পক্ষ থেকে সকলকে ধণ্যবাদ। বতর্মান সরকার চামড়া রপ্তানি চালু করেছে। যা এতদিন বন্ধ ছিল।

চামড়ার যাতে ভালো মূল্য পায়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে । আপনাদের সহযোগিতায় লিল্লাহ বোডিং চলে। বতমান ও প্রাক্তন ছাত্রদের চামড়া সংগ্রহে অনেক ভূমিকা রয়েছে।

তিনি আরো বলেন, শাহতলী কামিল মাদরাসা একটি দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদরাসার সুনাম রয়েছে। অনেকে এ মাদরাসার লিল্লাহ বোডিং এ সহযোগিতা করছে। আমরাও সহযোগিতা করে আসছি। প্রতিষ্ঠানে দীর্ঘদিনের যে অবকাঠামো সংকট রয়েছে, তার সমাধান হয়েছে। মসজিদে শুক্রবারে জুমআর নামাজের সময় চামড়া সংগ্রহে আহবান জানাতে হবে । মসজিদের ইমামগন চামড়ার বিষয়ে আহ্বান জানাবেন। আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক। ওনারা চামড়া সংগ্রহে ভূমিকা রাখে। কয়েকজন খুব কঠিন পরিশ্রম করে। যারা স্টাফ আছে তারা সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, শাহতলী কামিল মাদরাসার উদ্যোগে আগামীতে বাষিক মাহফিল অনুষ্ঠিত হবে । এক্ষেত্রে শিক্ষক,অভিভাবক ছাত্র ও এলাকাবাসীর সহযোগিতা চাই ।

শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, আরবী প্রভাষক মাওলানা মো: নাজির হোসাইন, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: খাইরুল বাশার খান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড (শাহতলী) বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন এবং আরো বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মো: বেলায়েত হোসেন মিজি, প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন, সহকারি শিক্ষক আহসান হাবীব, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, শরীরচর্চা শিক্ষক মো: শরীফ হাওলাদার, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল গাজী, অফিস সহকারি মো: রিয়াদ হোসেন মিজি, অফিস সহকারি মো: শরীফ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম