শাহতলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক বনভোজন

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক বনভোজন উপলক্ষে চড়ইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক সুমন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, সিনিয়র সহ-সভাপতি আঃ হান্নান খান মিলন, মোহসেনা আক্তার, জসিম উদ্দিন পাটওয়ারী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোসাম্মৎ রোকেয়া বেগম, বিশ^জিৎ চক্রবর্ত্তী, কাকন চাক্রবর্ত্তী, ইবনে মাসুম, মোঃ আলাউদ্দিন, ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, সহকারী শিক্ষিকা নারগিস সুলতানা, তাহমিনা আক্তার, নাজমুন নাহার , আয়শা আক্তার, মোঃ শাহ এমরান, মাহমুদা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে দিনবর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের গান ও নিত্যে উপস্থিত সকলেই আনন্দের সাথে উপভোগ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম