
চাঁদপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলীতে ঈদ পরবতী ঐতিহ্যবাহী রুশদী বাড়ি ও মুন্সী বাড়ীর যীেথভাবে পারিবারিক মিলন মেলা-২০২৬ ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীকে বাড়ীর পক্ষ থেকে সংবর্ধনা আয়োজন হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বাদ জোহর সদর উপজেলার শাহতলী রুশদী বাড়ীতে বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রুশদী বাড়ির কৃতি সন্তান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, রুশদী বাড়ির উদ্যোগে আজকের পারিবারিক মিলনমেলার আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি মরহুম আব্দুর কাদের মুন্সি, মরহুম আব্দুর জব্বার মুন্সি ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবসহ বাড়ীর নিহত পরিবারের সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। রুশদী বাড়ি, মুন্সি বাড়ি এ এলাকায় একটি ঐতিহ্যবাহী পরিবার। আজকের অনুষ্ঠানটির ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বাড়ীর সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।ঐতিহ্য ধরে রাখতে হবে।আগামী প্রজন্ম বাড়ীর এই ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে।প্রতিটি সদস্যের এটা দায়িত্ব।এমন কোন আচারণ করা যাবে না,যাতে বাড়ীর সুনাম ক্ষুন্ন হয়।
এ বাড়ির কৃতি সন্তান ছিলেন আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী। যিনি শিক্ষায় অবদান রাখায় তৎকালীন বৃটিশসরকার থেকে তাকে রুশদী উপাধীতে ভূষিত হয়েছেন। তিনি এ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহু শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। আমাদের বাড়ির অধিকাংশ আজকের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যারা বাহিরে আছেন তারাও সংহতি প্রকাশ করেছেন,সমর্থন জানিয়েছেন। মিলনমেলা হয়েছে আজকের অনুষ্ঠান।
তিনি বলেন,শতবছর পর রুশদী বাড়ী ও মুন্সির বাড়ীর যীেথ ভাবে পারিবারিক মিলনমেলা একটা ভালো উদ্যোগ। ইদ পরবর্তী মিলন মেলা হচ্ছে এটা ধারাবাহিক ভাবে প্রতিবছর পালন করা হবে। আগামীতে মিলন মেলাকে আরো সুন্দর করা হবে। কিভাবে আরো সুন্দর করা যায তা আমি করবো।
তিনি বলেন, আমি এবছর ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছি।আপনাদের দোয়ায়। চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব।সারাদেশে একটা সুনাম রয়েছে। প্রেস ক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে।সাংবাদিকদের কল্যানে,মানবতার কল্যানে কাজ করছে চাঁদপুর প্রেসক্লাব।
তিনি আরো বলেন, এ বাড়ির কোন বিষয়ে সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সেটা সমাধানের চেস্টা করবো। এ বাড়িকে কিভাবে আরো সুন্দর করা যায়, আমাকে জানাবেন। কোন সমস্যা হলে নিজেরা বসে সমাধান করবো।এ অনুষ্ঠানটি প্রতিবছর করবো।
মিলনমেলায় আরো বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মো: মিজানুর রহমান মুন্সি, সহকারি শিক্ষক (অব:) রায়হানা আক্তার সুরমা, মেডিকেল শিক্ষার্থী (ফাইনাল ইয়ার) অন্যন্যা আক্তার।
অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, জনতা ব্যাংকের (অব:) প্রিন্সিপাল অফিসার আব্দুর কাদের হাজরা, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মুন্সি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সহধর্মিণী শারমিন আক্তার বৈশাখী, সেনা সদস্য (অব:) শাহাআলম মুন্সি, সমাজসেবক নুর মোহাম্মদ মুন্সি, মো: মানিক মুন্সি, শামসুল হুদা, মাহফুজ মুন্সি, মাসুদ মুন্সি, মাসুম মুন্সি, হাসান মুন্সি, খোরশেদ মুন্সি, জাকিয়া বেগম, সেলিনা বেগম, পরান মুন্সিসহ মুন্সিবাড়ির সদস্যরা।
শুরুতেই রুশদী বাড়ির সদস্যদের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আদনান মুন্সি।
ফম/এমএমএ/



