শামসুল ইসলাম মন্টু-জাকির হোসেন ফয়সাল পরিষদের প্যানেল পরিচিতি

সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের মনোনীত

চাঁদপুর: বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের মনোনীত শামছুল ইসলাম মন্টু – জাকির হোসেন ফয়সাল পরিষদের প্যানেল পরিচিতি,  ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে জেলা আইনজীবী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাড. সলিম উল্লা সেলিম। প্যানেল পরিচয় করে দেন প্রধান অতিথি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. শরিফ মাহমুদ ফেরদাউস শাহিন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী  হাসানের পরিচালনায়  বক্তব্য রাখেন  জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, পিপি অ্যাড. কুহিনূর বেগম, সিনিয়র আইনজীবী ও সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, সিনিয়র আইনজীবী অ্যাড. দুলাল মিয়া।  দোয়া ও মোনাজাত পরিচালন করেন ইসলামিক ল  কাউন্সিলের সভাপতি অ্যাড. নঈমুল ইসলাম।

উপস্থিত  ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির  সাবেক সভাপতি,  সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা।

সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের মনোনীত শামসুল ইসলাম মন্টু -জাকির হোসেন ফয়সাল পরিষদের প্যানেলের প্রাথীরা হলো : সভাপতি পদে অ্যাড. মোঃ শামসুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সহ- সভাপতি অ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাড. শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ- সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন পাটওয়ারী,  অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাড. বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাড. শামীম  হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. ফয়সাল আহমেদ,  মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড.  শিরীন আক্তার সুপ্তা,  কার্যকরী সদস্য অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, অ্যাড. শহিদুল্লাহ মিজি, অ্যাড. আল- আমিন, অ্যাড. উম্মে হানী ও  অ্যাড. মোঃ রফিকুল ইসলাম – ৩।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম