চাঁদপুর: চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিবের পিতা; প্রখ্যাত আলেম ও রুহানিয়াতের সাধক মাওলানা শামছুদ্দীন রায়পুরী হুজুরের প্রথম মৃত্যুবার্ষিকীতে ইছালে সাওয়াব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাদ মাগরিব চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার হিফয খানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব চাঁদপুরের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, , সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মাহবুবুর রহমান সুমন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মির্জা জাকির, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহমদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ রাসেল, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক ইলিয়াস হোসাইন, আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ. ন. ম ফখরুদ্দিন মাছুম, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহমদ উল্লাহ, জেলা সমাজসেবা দক্ষতা উন্নয়ন প্রধান প্রশিক্ষক জিএম এমরান হোসেন, চাঁদপুর কণ্ঠের সাংবাদিক এম এ গাফফার, দৈনিক চাঁদপুরের সাংবাদিক নূর আলম, ইমরান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গসহ চাঁদপুরের সাংবাদিক, সুধীজন, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আল আমিন মডেল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গাজী হুমায়ূন। এ সময় মরহুম মাওলানা শামছুদ্দিন রায়পুরীর রুহের মাগফিরাত কামনা, তাঁর জীবনের অবদান স্মরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মরহুম মাওলানা শামছুদ্দিন রায়পুরী ছিলেন বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর বংশধর এবং উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল পীর ফজলুল্লাহ (বুড়া হযরত রহ.)-এর পৌপূত্র আওলাদে অলি। তিনি জীবদ্দশায় রুহানিয়াতের চিকিৎসা সেবা প্রদানসহ অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান ও ইসলামের খেদমতে নিবেদিত ছিলেন।
এদিন বাদ এশা ইছালে ছওয়াবের উদ্দেশ্যে আরও একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চাঁদপুর দ্বীনীয়া মাদ্রাসা প্রাঙ্গণে ছারছিনা দরবার শরীফের খানকায়, যেখানে ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ফম/এমএমএ/


