শাবনূরের বায়োপিক বানাবেন মানিক

ফাইল ছবি।

জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের বায়োপিক নির্মাণের ঘোষণা দিলেন মোস্তাফিজুর রহমান মানিক।

শনিবার ছিল শাবনূরের জন্মদিন। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে মানিক বললেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা তাঁর বায়োগ্রাফি নির্মাণ করার। এটা একদিকে যেমন তাঁকে সম্মান জানানো হবে, অন্যদিকে বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরাও অনেক তথ্য জানতে পারবে।

আমি এ বিষয়ে শাবনূরের সঙ্গে কথা বলেছি। তিনি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। আশা করছি খুব শিগগিরই কাজটা শুরু করতে পারব। ’
শাবনূরের ক্যারিয়ারের শেষ দিকের অনেক ছবির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’সহ বেশ কয়েকটি ছবি প্রশংসিতও হয়েছে। মানিকের ‘দুই নয়নের আলো’ (২০০৫) ছবির মাধ্যমেই শাবনূর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম