ফরিদগঞ্জ (চাঁদপুর): মঙ্গলবার (১৭ জুন ) বিকালে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ বলেছেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং তারুণ্যের প্রতিক তারেক রহমানের সুচমৎকার ভাবে দলকে পরিচালনা করছেন বলেই সকল ষড়যন্ত্র ছিন্ন করে বিএনপি এগিয়ে চলছে। আমাদেরকে নিয়ে এখনো নানাভাবে কুট কৌশলে নানা খেলা খেলছে ফ্যাসিবাদী ও তাদের দোসররা। আপনারা সজাগ থাকবেন, গণঅভ্যুত্থানে যে বিজয় অর্জিত হয়েছে, তা ধরে রেখে শহীদ জিয়ার আদর্শিত নীতি অবলম্বন করেই আমাদের সামনের পথ চলতে হবে।
গত ১৭/১৮ বছর ধরের বিএনপির ওয়ার্ড থেকে সকল পর্যায়ের নেতাকর্মীরা শত জুলুম নির্যাতন সহ্য করেও রাজপথে ছিল এবং সকল সসময়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। আমরা এতদিন ধৈর্য্য ধারণ করেছি, আরেকটু অপেক্ষা করুন, সুসময় আসবে। আমাদের মনে রাখতে হবে অপেক্ষার ফল ভাল হয়। ফরিদগঞ্জের সংসদ সদস্য হিসেবে কাজ করতে গিয়ে মানুষের সাথে মিশেছি, তাদের ভালবাসা পেয়েছি বলেই আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো।
সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো, হুমায়ুন কবির কাজীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া এবং ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, মো. আলী মৃৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদল নেতা শাওন পাঠান, উপজেলা ছাত্রদল নেতা মনির হোসেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম খান, যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম মিন্টু, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু তাহের খাঁন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. মহসিন হাসান খাঁন রাব্বি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন খাঁন স্বপন, সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন তালুকদার, সাংগঠনিক মো. আবুল হোসেন প্রমুখ।


