শহর শিবিরের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাব নেতাদের নববর্ষের উপহার প্রদান

চাঁদপুর: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের হাতে এসব উপহার তুলে দেয়া হয়। এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

ইসলামী ছাত্রশিবির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখার সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেক্রেটারি নাজমুস সাকলাইন, প্রচার ও মিডিয়া সম্পাদক রাশেদ প্রধানীয়া ও সাহিত্য সম্পাদক মেহেদী হাসান।

পরে শিবির নেতারা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেন।

প্রেসক্লাব সভাপতি বলেন, ইসলামী ছাত্রশিবির জুলাই আন্দোলনে অন্যতম অংশীদার। এই আন্দোলনে ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থী ও আমজনতা অংশগ্রহণ করে। ছাত্রশিবির গঠনমূলক রাজনীতি করে আসছে। আমরা দেখেছি তারা এবার বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন করে সফলতা পেয়েছে। চাঁদপুর প্রেস ক্লাব সবসময় উন্মুক্ত। যারা জুলাই গণঅভুথ্যানে ভূমিকা রেখেছে তাদের পাশেও আমরা রয়েছি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম