
কুমিল্লা: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীরর অংশ হিসেবে সারাদেশের ন্যায় ২২ অক্টোবর শনিবার কুমিল্লা টাউনহল মাঠে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আয়োজনে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচী।
তদুপলক্ষে কুমিল্লা টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচি সফল করতে দলে দলে যোগ দিতে আহবান জানিয়েছন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী।
৭ দফা দাবী সমূহ হলো যথাক্রমে ১) সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, ২) বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, ৩) দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, ৪) জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, ৫) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, ৬) পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, ও ৭) সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
ফম/এমএমএ/তাপস/


