লিগ্যাড এইড থেকে যেন অসহায়রা সেবা পায়, তা নিশ্চিত করতে হবে

------- চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

চাঁদপুর:  চাঁদপুর জেলা লিগ্যাল এইডের আয়োজনে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর সাস্প্রতিক সংশোধনী ও করণীয় বিষয়ে প্যানেল আইনজীবীবৃন্দ ও স্টেকহোল্ডারগণের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
তিনি বক্তব্যে বলেন, যারা নতুন লিগ্যাল এইড আইনজীবি নিয়োজিত হয়েছেন তাদের অভিনন্দন। আপনারা আপনাদের দায়িত্ব ও কর্তব্য সুন্দরভাবে পালন করবেন৷ আপনারা যখন লিগ্যাল এইডে নিয়োজিত হবেন, তখন মামলায় নিয়মিত অংশ নিবেন। আমরা প্রতি মাসেই জেল খানা ভিজিট করি। লিগ্যাল এইডের হট নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করলে সকল আইনি সুবিধা পাওয়া যাবে। আমরা যারা দায়িত্ব নিয়েছি, তারা অসহায়দের জন্য কাজ করবো। লিগ্যাড এইড থেকে যেন তারা সেবা পায়, তা নিশ্চিত করতে হবে৷ জজ সাহেবকে ভয় করার কিছু নাই, জজ সাহেবও মানুষ৷ আপনারা লিগ্যাল এইডের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করবেন।
তিনি আরও বলেন, অসহায় বিচার প্রার্থীদের জন্য প্যানেল আইনজীবি রয়েছে। মামলা নিষ্পত্তির জন্য লিগ্যাল এইড যাচ্ছে৷ লিগ্যাল এইডের কথাগুলো মানুষের কাছে পৌছাতে হবে৷ এখানে সীমাবদ্ধতা আছে৷ কোন একজন যার লিগ্যাল এইড দরকার, সে যেন সুযোগ পায়। কেউ লিগ্যাড এইড চেয়েছে কিন্তু পায়না এমন রেকর্ড নাই। আমরা যারা আইনজীবি এবং বিচারক সবাই মিলে মামলা গুলো যেন দ্রুত নিষ্পত্তি করা যায়, তার জন্য কাজ করতে হবে। লিগ্যাল এইডের মামলাগুলো গুরুত্ব দিতে হবে। সবার সহযোগিতা চাই লিগ্যাল এইডের কাজে।
জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত)  সিনিয়র সিভিল জজ মো: আবদুল আলীমের পরিচালনায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুজাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বিচারক শরাফ উদ্দিন আহমেদ ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) বিচারক কামাল হোসেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজলা রানী চাকমা, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল কবীর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেল সুপার জয়নাল আবেদীন ভূইয়া, জিপি অ্যাড. এ.জেড.এম রফিকুল হাসান রিপন, পিপি অ্যাড. কোহিনুর রশিদ, জেলা,আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারন সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান,  সিভিল সাজনের প্রতিনিধি ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল, প্যানেল আইনজীবী অ্যাড. শিরিন সুলতানা সুপ্তা, অ্যাড. নুরুল হক কমল, অ্যাড. আলম খান মঞ্জু,  অ্যাড. হান্নান কাজী, অ্যাড. এইচ এম হেলাল, অ্যাড. বিশ্বজিৎ কর রানা প্রমুখ।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, লিগ্যাল এইড চাঁদপুরে ভালো কাজ করছে। লিগ্যাল এইডের কাজে চাঁদপুর প্রেস ক্লাব সহায়তা করবে৷ আপনাদের তথ্যগুলো চাঁদপুর প্রিন্ট মিডিয়াসহ সকল পত্রিকার সাংবাদিকগণ গুরুত্ব সহকারে ছাপে। জেল খানায় কোথাও কোন অসহায় কয়েদী  আছে কিনা তার তথ্য জেল সুপার দিবেন৷
এ সময় বিচারক, বিভিন্ন সংস্থার কমকর্তাবৃন্দগণ সহ প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম