
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব খেরুদিয়া এলাকার হাজরা বাড়িতে আদালতের মাধ্যমে লালসালু টানিয়ে মামলায় ডিক্রি পাওয়া ভূমিতে বাদীকে আদালত কর্তৃক দখল বুঝিয়ে দেওয়ার পরেও মালিক ইব্রাহিম হাজরা গংদের নিজ ভূমিতে প্রবেশে বাধা সৃষ্টি করছে প্রতিপক্ষ। তারা হলেন এলাকার মৃত ছায়েদ আলী হাজরার ছেলে শফিক হাজরা, মোস্তফা হাজরা, মৃত-ইউনুছ হাজরার ছেলে শাহজাহান হাজরা ও শরবত আলীর ছেলে অদুদ হাজরাসহ সংঘবদ্ধ চক্র।
বর্তমানে মামলায় রায় ডিক্রি পাওয়ার পরেও বাদী ইব্রাহিম হাজরা তার নিজ দখলকৃত ভূমিতে প্রবেশ করতে গেলে বাধার সম্মুক্ষিন হচ্ছেন।
বাদী ইব্রাহিম হাজরা অভিযোগ করে বলেন, চাঁদপুর সদর উপজেলার ৭ নং হালে ১৭ নং খেরুদিয়া মৌজার সিএস ৪৪১, এসএ ২২১ নং খতিয়ান ভুক্ত বেশ কয়েকটি দাগে চাঁদপুর জেলা জজ আদালতে ৯/১০/১৯ তারিখে একটি বন্টন মামলা দায়ের করেন, যার নং ৩৬১/১৯। কয়েক বছর মামলাটি পরিচালনার পর বিভিন্ন স্বাক্ষি ও সকল কাগজপত্র পর্যালোচনার পরে আদালত আমাদের পক্ষে রায় ডিক্রি জারি করেন। পরবর্তিতে ইব্রাহিম হাজরা গংরা তাদের ভুমি ফেরত পেতে ডিক্রি জারি মামলা দায়ের করেন। যার নং ২/২০২২।
দীর্ঘদিন মামলাটি পরিচালনার পর আদালত ২৯/১২/২০২২ তারিখে বাদী ইব্রাহিম হাজরাকে তার ভুমি বুঝিয়ে দিতে আরেকটি ডিক্রি জারি করেন। আদালতের নির্দেশ মতে চলতি বছরের ১৭ জানুয়ারি জেলা জজ আদালতের নাজির, সিভিল কোর্ট কমিশনার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঢোল পিটিয়ে নালিশী ভুমি চিহ্নত করে ভুমির চতুর দিকে লাল নিশানা টানিয়ে দিয়ে আসেন। এরপর থেকেই বিবাদী পক্ষ শফিক হাজরা, মোস্তফা হাজারা, শাহজাহান হাজরা ও অদুদ হাজরাসহ বেশ কয়েকজন মিলে অসহায় ভুমির মুল মালিক ইব্রাহীম হাজরা গংদের উপর ক্ষিপ্ত হয়ে ভুমিতে প্রবেশ করতে বাধা সৃষ্টি করেন। এমনকি তাদের প্রাণনাশের হুমকি দিয়েও আসছে বলে জানান বাদী।
এদিকে ১১ ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে দেখাযায় প্রতিপক্ষের লোকজন আইন অমান্য করে আদালত কর্তৃক লাল নিশানা টানানো কয়েকটি বাশের খুঁটি কেটে ফেলে এবং তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছে। এসব বিষয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তারপর ইব্রাহীম হাজরা গংদের পরিবারের লোকজন প্রতিপক্ষের ভয়ে তাদের নিজ বাড়ীতে যেতেও ভয় পাচ্ছে। বর্তমানে তারা অধিকাংশ সময়ে বাড়ীর বাহিরে রাত কাটাচ্ছে।
ভুক্তভোগী ইব্রাহিম হাজরার পরিবারের লোকজন তাদেরকে আদালত কর্তৃক লাল নিশানা টানিয়ে দেওয়া নিজ দখলকৃত ভুমি যেন শান্তিপূর্নভাবে ভোগ করতে পারে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
এদিকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের পাওয়া যায়নি। যে কারণে এই বিষয়ে তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ফম/এমএমএ/


