চাঁদপুর: চাঁদপুর সদরের মৈশাদির বালুর বিট মসজিদের ইমাম আবু জাফর (৫৯) কে বেদম মারধর করেছে আশিকাটি ইউনিয়ন ওয়ার্ড বিএনপির বহি:স্কৃত নেতা আউয়াল মিজি।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১ টায় সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া শাহ আলমের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে ওই ইমাম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
এর আগে রাত ৮টায় তারা শালিস বৈঠকে বসেন।
আউয়াল মিজি আশিকাটি ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির বহিস্কৃতি নেতা। কাগজে কলমে বহিঃষ্কার হলেও সকল মিছিল মিটিংয়ে আউয়াল মিজির সরব উপস্থিতি। যেকোন শালিস দরবার আউয়াল মিজিকে ছাড়া করা যাবেনা। ফলে এ নিয়ে দলীয় নেতাকরর্মী ও স্থানীয়দের মাঝে চলে মিশ্র প্রতিক্রিয়া।
ঘটনার দিন একটি তালাকের বিষয়ে শালিস বৈঠক হয়। সেখানে মসজিদের ইমাম ধর্মীয় রীতি অনুসারে তালাকের বিষয়ে উপস্থাপন করেন। সেখানে আউয়াল সমস্যা সৃষ্টি করে। সে জন্য তাকে শালিস থেকে বের করে দেয়া হয়।
স্থানীয়দের জানান, আউয়াল মিজি তার প্রভাব বিস্তার করতে এলাকায় গড়ে তুলেছেন লাঠিয়াল বাহিনী ও কিশোর গ্যাং। এলাকায় মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আউয়াল মিজি।
এছাড়াও আউয়াল মিজি নারী ঘটিত ব্যপারে সম্প্রতি হাজীগঞ্জে জনতার হাতে আটক হয়। ওই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার বিষয়ে স্থানীয়দের অভিযোগের শেষ নেই। তারপরেও আউয়াল দলীয় পরিচয় দিয়ে অপরাধ করে যাচ্ছে।
ফম/এমএমএ/



