
চাঁদপুর : ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে চাঁদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮অক্টোবর) বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।
তিনি বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর চারদলীয় জোট সরকারের ৫ বছর মেয়াদ পুর্তিতে জামায়াতে ইসলামী পল্টন বায়তুল আমিন গেটে সমাবেশ ডাকলে নিরস্র জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ এবং চৌদ্দদলীয় জোট হামলা চালায়। লগি বৈঠার এ হামলায় শিপন মুজাহিদসহ অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়। ওইদিন ছিলো লগিবৈঠার হত্যাকান্ডের নির্মম পৈশাচিক ও পরিকল্পিত ঘটনা। যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। এরই ফলশ্রুতিতে সৃষ্টি হয় ওয়ান ইলেভেন। কিন্ত ২০০৮ সালে এ হত্যকান্ডসহ ১/১১ সরকারের সকল কিছু জায়েজ করার প্রতিশ্রুতিতি দিয়ে আওয়ামী ও চৌদ্দদলিয় জোট ক্ষমতায় আসে।
তিনি আরো বলেন, ১৯ বছর পার হলেও এই পৈশাচিক হত্যাকান্ডের বিচার হয়নি। চব্বিশের ৫ আগস্ট সহ সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। কেউ যদি মনে করে দেশে অরাজকতা সৃষ্টি করে আবার ক্ষমতায় আসবে এবং এ দেশের মানুষকে বোকা বানাবে, তা আর হবে না। প্রয়োজনে এদেশের মানুষ আরেকটি ৩৬ জুলাই এর মাধ্যমে ফ্যাসিস্টদের বিতাড়িত করবে।
চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য দেন পৌর ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মাওলা, ১২ নম্বর ওয়ার্ড সভাপতি মোল্লা হানিফ, ১১ নম্বর ওয়ার্ড সভাপতি ওমর ফারুক প্রমূখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য মাওলানা সোহাইল আহমেদ চিশতী।
ফম/এমএমএ/


