
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ জুন ) বিকেলে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।
এসময় তিনি বলেন,আজকের এই কর্মসূচি আমাদের দেশ নায়ক তারেক রহমানের কর্মসূচি। প্রতিটি ঘরে ঘরে এই কর্মসূচির কথা পৌঁছে দিতে হবে। কোন অবস্থাতে মানুষের সাথে কোন অন্যায় অবিচার করা যাবেনা।আমরা দীর্ঘ দিন আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য। আপনারা এমন কোন কাজ করবেন না যাতে মানুষ আমাদের উপর ক্ষুন্ন হয়। মানুষের কাছে যাবেন মানুষকে ভালোবাসবেন।
তিনি বলেন, আগমী দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে জয়লাভ করতে হলে মানুষের কাছে যেতে হবে। যারা অনিয়ম অন্যায় করেছেন দয়া করে আর কোন অন্যায় করবেন না। সবাই এক হয়ে কাজ করবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সদর উপজেলা বিএনপির সদস্য মাসুদ পারভেজ ( বাবু) পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সদস্য অ্যাড. আলম খান মঞ্জু।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন,ইউনিয়ন যুবদলের সভাপতি নূরুল ইসলাম পাটওয়ারী,ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক তানভির রাসেল।
এসময় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান ভূইয়া।
ফম/এমএমএ/


