
চাঁদপুর: ম্যাজিক অব রোটারী, রোটারী ডিস্ট্রিক্ট এওয়ার্ড- ২০২৪-২৫ অনুষ্ঠানে রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটি শ্রেষ্ঠ ক্লাব হিসেবে গোল্ড এওয়ার্ড অর্জন করেছে।
শনিবার (৩১ মে) রাজধানীর শাহাবাগ শহীদ আবু সাইদ কনভেশন হল রোটারী ডিসটিক ক্লাব গুলোকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার প্রদান করেন রোটারী ডিস্ট্রিক্ট কো অরিডেনেটর রোটারিয়ান মো: ইশতিয়াক আহমেদ, রোটারিয়ান আতাউর রহমান পীর।
বাংলাদেশ রোটারী ডিস্ট্রিক ৬৪ ও ৬৫ সর্বমোট ২৪৮টি ক্লাবের মধ্যে ২০২৪-২০২৫ সনের রোটারী কার্যক্রম পরিচালনার মূল্যায়ন হিসেবে ডিস্ট্রিক ৬৫ থেকে ০৫টি ক্লাবকে গোল্ড, ০৫টি ক্লাবকে সিলভার ও ০৫টি ক্লাবকে ব্রোঞ্চ পদক এবং ০৫জন শ্রেষ্ঠ ক্লাব সভাপতিকে গোল্ড, ০৫জন ক্লাব সভাপতিকে সিলভার ও ০৫জন ক্লাব সভাপতিকে ব্রোঞ্চ পদক পুরস্কার প্রদান করা হয়।
রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটি জেলা সদরের ০৩টি ক্লাবের মধ্যে শ্রেষ্ঠ ক্লাব হিসেবে গোল্ড এওয়ার্ড গ্রহন করেন। ক্লাব সভাপতি হিসেবে জেলা সদরের ০৩টি ক্লাবের মধ্যে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে রোটারিয়ান মুহাম্মদ রকিবুল হাসান রুমন গোল্ড পদক পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির সভাপতি রোটা. মুহাম্মদ রকিবুল হাসান, সেক্রেটারী রোটা.অ্যাড. মাহমুদ হাসান কবির, চার্টার প্রেসিডেন্ট রোটা. রহিমা বেগম, ক্লাব উপদেষ্টা রোটা.মফিজউদ্দিন সরকার, সেক্রেটারি ইলেক্ট রোটা. ইলিয়াছ মজুমদার, ক্লাব ট্রেজারার রোটা. আশিকুর রহমান, ক্লাব ডিরেক্টর রোটা. ওহিদুর রহমান উৎপল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়াও চাঁদপুর এর অন্যান্য রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


