রুপালী চাঁদপুরের বন্ধুদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চাঁদপুর:  বন্ধু মানে তুই আমি তোরা,বন্ধুত্বের  বন্ধন অটুট থাকলে সমাজের অনেক অসম্ভবকে সম্ভব করা যায়।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবার ও ঈদুল ফিতর উপলক্ষে রূপালী চাঁদপুরের ব্যানারে সংগঠনের সভাপতি কাজী দিলজাদ কবির রিপনের তত্ত্বাবধানে ঢাকা ও চাঁদপুরের বন্ধুদের সহযোগিতায় ঈদ উপহার বিতরন করা হয়।
বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের বাসস্ট্যান্ড গৌরে গরিবা মসজিদ সংলগ্ন দুস্ত ও অসহায়দের মাঝে এই ঈদ উপহার সামগ্রী (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রূপালী চাঁদপুরের সাধারন সম্পাদক নুর হোসেন নুরু, সিঃযুগ্ম সম্পাদক,নুরে আলম রিপন সহ বন্ধু জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,সাধারন সম্পাদক  এ্যাডভোকেট নুরুল আমিন খাঁন আকাশ, যুগ্ম সম্পাদক যুবায়ের আলম (বাপ্পি),  সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন মিলন,মিজান লিটন, মনির,সাইফুল,জাকির বন্দুকসী,আবু সায়েম,তাজু সহ রুপালী চাঁদপুরের সকল বন্ধুগন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম