রাজনৈতিক দলের আচরণ দেখে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমরা শংকিত

--- -শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

চাঁদপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মোঃ জয়নাল আবেদীন বলেন, স্বাধীন বাংলাদেশের বয়স ৫৩ বছর পার হওয়ার পর গত ৫ আগস্ট আবার স্বাধীন দেশের নাগরিক কি কারণে গণঅভ্যুত্থান সৃষ্টি করল,কেনইবা এই গণঅভ্যুত্থানের সৃষ্টি হল এটা আমাদেরকে ভাবতে হবে। রাষ্ট্র কাঠামোর চিত্র আপনি একটি পরিবার থেকে নিতে পারেন। পরিবারের কর্তা ব্যক্তি সারাদিন শ্রম ঘাম মেহনত কষ্ট  করে, উদ্দেশ্য একটাই তার পরিবারের সদস্যদেরকে ভালো রাখা সাধ্যানুযায়ী তাদের চাহিদা পূরণ করা। পুরো রাষ্ট্র একটা পরিবার।সরকারে যারা থাকে তারা ওই পরিবারের কর্তা ব্যক্তির ন্যায় তাদের কাজ দেশের নাগরিকের চাহিদাকে অগ্রাধিকার দেয়া তাদের সুবিধা অসুবিধা সুখ-দুঃখের সাথী হয়ে তা সমাধান করা।
বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এরকম হয়েছে যে রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত থাকে রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা তারাই ভোগ করে থাকে দেশের নাগরিক শুধু খোলা আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করা ছাড়া আর উপায় থাকে না।
বিগত ফ্যাসিস্ট সরকার সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা কে সমূলে শেষ করে দিয়েছে তাই নির্বাচন পদ্ধতিতে সংস্কার সর্বপ্রথম প্রয়োজন কারণ নির্বাচন পদ্ধতিতে সংস্কার না আসলে গতানুগত নির্বাচন পদ্ধতি দ্বারা স্বাধীন ভোটাধিকার ব্যবস্থা প্রবর্তন সম্ভব হবে না। কালো টাকা পেশী শক্তির কাছে আবারও সেই নাগরিক অধিকার মাটিতে চাপা পড়ে যাবে। তাই আমাদের দাবি আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠিত হোক।
এতে কয়েকটি সুবিধা ভোটার বা নাগরিকগ ভোগ করতে পারবে।এক  প্রত্যেক ভোটের সঠিক মূল্যায়ন হবে দ্বিতীয় এলাকায় রাজনৈতিক দানব তৈরি হবে না তৃতীয়ত কালো টাকা পেশী শক্তি প্রয়োগ বন্ধ হবে। কমবেশি সকল রাজনৈতিক দল সংসদে কথা বলার সুযোগ থাকবে বিধায় স্বৈরশাসক তৈরির পথ বন্ধ হবে। তাই (P R) বা সংখ্যাানুপাতিক নির্বাচন পদ্ধতি এখন সময়ের দাবি, এই দাবি গণদাবীতে পরিণত করতে হবে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজিগঞ্জ উপজেলার আওতাধীন ১নং রাজারগাঁও ইউনিয়ন শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় ওয়ায়েজ নওমুসলিম ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী নলছিটি, মোহাম্মদ কামাল গাজী প্রচার ও দাওয়াহ  সম্পাদক  ইসলামী আন্দোলনে হাজীগঞ্জ উপজেলা শাখা ,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার  সভাপতি মোহাম্মদ আখতার হোসেন( নিপু)উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান মাজহারী উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন ,উপজেলা ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন আকন আরো বক্তব্য রাখেন রাজারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস ইউনিয়নের সহ-সভাপতি মুফতি মাজহারুল ইসলাম রাজি  মাওলানা নজরুল ইসলাম সামছী মোহতামিম পূর্ব রাজারগাঁও তাবিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা মাওলানা কুতুবুদ্দীন রাব্বানী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ  হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজী উপজেলার অর্থ সম্পাদক মোহাম্মদ মানিক জেলা শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব হোসেন ভূঁইয়া ২ নং বাকিলা ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মাহবুব দ্বাদশ ইউনিয়ন শাখা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক সহ ইউনিয়ন ও ওয়ার্ডের আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম