আজ সন্ধ্যায় দেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রোজা শুরু হবে।
বুধবার (১৮ ফেব্রুয়রি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
ফলে আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা। হিসাব অনুসারে, আগামী ১৬ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হওয়ার সম্ভাবনা আছে।
ফম/এমএমএ/


