চাঁদপুর : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, বাংলা সাহিত্যের শিরা ধমনী বুজাতে গেলে রবীন্দ্রনাথের সৃষ্টি কালচারকে বলতে হবে। তার সৃষ্টি সমাজের সকল মানুষদের জন্যে। রবীন্দ্রনাথ ছিলেন সমাজসংস্কারক ও প্রগতিশীল মানুষ।
জেলা প্রশাসক বলেন, রবীন্দ্রনাথকে ভালোবাসে না এমন কেউ নাই। যারা সাংস্কৃতিক প্রেমী তারা রবীন্দ্রনাথকে ভালো বাসে। যারা সংস্কৃতিপ্রেমী না তারাই রবীন্দ্রনাথকে পছন্দ বা ভালোবাসে না।
রবীন্দ্রনাথ ও বাংলাদেশ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, কিসে রবীন্দ্রনাথের অবদান নেই। তিনি গ্রামের মানুষকে নিয়ে সমবায় করেছেন। তিনি শুধুই লেখক বা কবি ছিলেন না, তিনি মানবসেবী ছিলেন। তিনি আত্ম মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। তিনি নারী জাগরণেও বিশেষ ভূমিকা রেখেছিলেন। সমাজে নারীদের বিশেষ অবদান সম্পর্কে তাঁর লেখনিতে ফুটিয়ে তুলেছেন।
জেলা প্রশাসক বলেন, আমি রবীন্দ্রনাথ দেশপ্রমিক হিসেবে নিয়ে আসতে চেয়েছি। কতটা প্রতিবাদী কতটা বিপ্লবী হলে ব্রিটিশদের দেয়া খেতাবও তিনি প্রত্যাখান করেছেন। বৃটিশ বিরোদী আন্দোলনে রবীন্দ্রনাথের বিশেষ ভূমিকা রয়েছে। তিনি একজন বিপ্লবী, স্বাধীনচেতা মানুষ।
ডিসি আরো বলেন, একটা আছে প্রাকৃতিক ধর্ম যেটা সবাই পালন করে। আমি মানব ধর্ম পালন করি। তখন তিনি কিছু মানুষের কাছে হয়ে গেলেন নাস্তিক। তিনি ঠাঁকুর পরিবারে জন্মগ্রহণ করেও ধর্ম বর্ন নির্বিশেষে সকলের জন্যে কাজ করেছেন। যার কারণে সেইসময় কিছু মানুষের কাছে নাস্তিক বা খারাপ হয়ে গিয়েছিলেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
রবীন্দ্রনাথ ও বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মো. সাইদুজ্জামান।
রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু ও স্বরলিপি নাট্য নংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর ইসলাম বাবুর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার দিতি সাহা।
আলোচনা শেষে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
ফম/এমএমএ/


