রবিবার চাঁদপুরে আসবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করতে চাঁদপুর সফরে আসবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

রবিবার (১৮ ডিসেম্ব) তিনি সড়ক পথে ঢাকা থেকে চাঁদপুরে আসবেন। সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন।

সচিবের একান্ত সচিব রাকিব হাসান সাক্ষরিত সফর সূচি থেকে এ তথ্য জানাগেছে।

এই দিন সকাল সাড়ে ১০টায় তিনি চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ কর্মশালায় উপস্থিত থাকবেন।

বেলা আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউজে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর/সংস্থা ও চলমান প্রকল্পসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং কার্যক্রম সম্পর্কে আলোচনা করবেন।

বিকাল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুর জেলা অফিস পরিদর্শন ও শিশুদের সাথে সোনালী বিকেল অনুষ্ঠানে যোগদান করবেন।

বিকাল ৫টায় তিনি রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর ৩২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম