চাঁদপুর: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হলেন চাঁদপুরের হাইমচর উপজেলার কৃতি সন্তান মো. মাহবুব-উল-আলম। গত ৩০ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব থেকে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি লাভ করেন।
এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিসিএস একাডেমির পরিচালকসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, এই সচিব ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বিসিএস এডমিন ক্যাডারে জয়েন করেন।
তিনি হাইমচর উপজেলার গণ্ডামারা এবিএস ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও ঐতিহ্যবাহী আব্দুস সাত্তার পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান। বিবাহিত জীবনে তিনি ২ সন্তানের জনক।
মো. মাহবুব-উল-আলম ঢাকাস্থ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও ষ্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির হাইমচর এর অন্যতম উপদেষ্টা।
এদিকে মো. মাহবুব-উল-আলম সচিব হওয়ায় হাইমচর উপজেলার সুধী মহল তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ফম/এমএমএ/

