ফরিদগঞ্জ (চাঁদপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেল সদরস্থ চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আলমদিনা হাসপাতালের সামনে থেকে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো, হারুনুর রশিদ।
বর্ণাফ্য র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএন্ডটি চত্বরে এসে শেষ হয়। পরে চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো, হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, শাওন পাঠান, কৃষ্ণকমল প্রমুখ।
ফম/এমএমএ/


