
চাঁদপুর : একশ কিলোমিটার ম্যারাথন সাঁতার প্রতিযোগিতা সফলভাবে শেষ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র এক্স স্টুডেন্ট ও সাঁতারু মোঃ মনিরুল ইসলাম মনির ও আয়োজক সি.ইউ এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা কে সংবর্ধনা দেয়া হয়েছে।
সাতারু মোঃ মনিরুল ইসলাম মনির মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ১০০ কিলোমিটার সাঁতার দেওয়ার জন্য ১৯ ডিসেম্বর রাতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে তিনি যাত্রা শুরু করেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে তিনি চাঁদপুরের মেঘনা মোহনায় সাঁতার কেটে এসে পৌছেন।
পাটুরিয়া ফেরিঘাটে সাঁতারের শুরুতে উপস্থিত ছিলেন সাঁতার কমিটির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব শেখ রফিক, ক্লাব সেক্রেটারি গোলাম মহিউদ্দিন ফারুক স্বপন, তোফাজ্জল হোসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক স্টুডেন্ট ক্লাব বিজয় দিবস উপলক্ষে ১০০ কিলোমিটার ম্যারাথন সাঁতারের আয়োজন করে। আয়োজকরা জানান দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো সাতারু প্রমত্তা পদ্মা নদীতে একটানা ১০০ কিলোমিটার সাঁতার কেটেছেন।
আয়োজকরা আরো জানান এই দুঃসাহসিক অভিযানে বাংলাদেশর ক্রীড়া ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এর আগে মনিরুল ইসলাম মনির বাংলা চ্যানেল সাঁতার প্রতিবিতে বিজয়ী হয়েছিলেন।
শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বিআইডব্লিউটি ঘাটে সাতারু মনিরুল ইসলাম মনিরকে সংবর্ধনা দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যায় যায় দিন পত্রিকার উপদেষ্টা ব্যারিস্টার মির্জা জিল্লুর রহমান, চট্টগ্রাম এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম , যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খান রাজন, দপ্তর সম্পাদক রাকিব, প্রচার সম্পাদক অ্যাড. ভাস্কর, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাফায়েত খান ও সদস্য সাইফুল ইসলাম।
ফম/এমএমএ/


