মোহাম্মদীয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোরকা বিতরণ

মরহুম মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্স এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান

বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি সভাপতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান। ছবি: সংগ্রহীত।

ফরিদগঞ্জ (চাঁদপুর):  চাঁদপুরের ফরিদগঞ্জে মরহুম মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্স এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোরকা বিতরণ করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) প্রতিষ্ঠানের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসা ও মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান।

গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: আবদুল বাতেন, কাওনিয়া ওয়াই এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন আহমেদ, মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল ও মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসার দাতা সদস্য জনাব নেছার আহমেদ খান, নজির আহমেদ খান, আরো উপস্থিত ছিলেন, মাওলানা সফিকুর রহমান খান, জনাব খোকন আহমদ খান, জনাব আবদুল লতিফ খান, শিক্ষক মাওলানা মোহাম্মদ ইয়াহহিয়া, ইব্রাহিম হোসেন, হাফিজ আহমেদ, আমিনুল ইসলাম জুনায়েদ, মুরাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতি ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান তার বক্তব্যে বলেন, স্কুলের শিক্ষার্থীদের বছরের শুরুতেই স্কুল ড্রেস প্রদান করা হলেও মাদ্রাসার শিক্ষার্থীদের বোরকা প্রদানের জন্য প্রস্তুত করে আনুষ্ঠানিকতা বিলম্বিত হয়।

তিনি বলেন, অত্র শিক্ষা কমপ্লেক্সের শিক্ষার্থীদের বিনাবেতন এ অধ্যায়নসহ পোষাক ও সহায়ক সামগ্রী বিনামূল্যে বিতরণ করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রতিশ্রুতি বদ্ধ। অর্থের অভাবে কোন শিক্ষার্থীকে শিক্ষা অর্জনে বাধা হবে না।

উল্লেখ, গত বছর মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসায় ১১০ জন, এ বছর ৫৩ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোরকা বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম