
চাঁদপুর: মহান বিজয় দিবসে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সাইকেল উপহার দিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মেধাবী ও অসহায় ৭ জন শিক্ষার্থীকে এই সাইকেল দেওয়া হয়। যাতে এসব শিক্ষার্থীরা সহজেই বাড়ি থেকে বিদ্যালয়ে আশা যাওয়া করতে পারে। সাইকেল উপহার পাওয়া শিক্ষার্থীরা হলেন শাওন,রহমান উল্যাহ,আসিকুল ইসলাম, সাকিব খান,সলেমান খান,পারভেজ, আজমীর হোসেন ।
এসময় ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী বলেন, আগামী দিনেও অসহায় ও মেধাবী শিক্ষার্থীদেরকে এধরণের পুরস্কার দেওয়া হবে এবং যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে তাদেরকে আমার নিজের বেতনের টাকা থেকে পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য এছাড়াও বালিয়া ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ যোগাতে নানা ভাবে সহযোগীতা করে থাকেন।
ফম/এমএমএ/


