
চাঁদপুর: আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেছেন, মেধাবীরাই আগামী দিনে জাতি গঠনের অন্যতম কর্ণধার। আর আল আমিন একাডেমী সেই মেধাভিত্তিক জাতি গঠনের অন্যতম বিদ্যাপীঠ। তিনি বছরের প্রথম থেকেই নিবিড় তত্বাবধানের মাধ্যমে সন্তানের প্রতি যত্নশীল হতে অভিভাবকদের প্রতি উদাত্ত আহবান জানান। বছর শেষে বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের হাতে ফলাফল প্রদান করেন এবং প্রত্যেক শ্রেনীর সেরা ১০জন শিক্ষার্থীদের নাম ঘোষনা করে তাদেরকে উৎসাহ দেন। আগামীদিনেও যেন তাদের সাফল্য ধরে রাখতে পারে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাস, ছাত্রী শাখা, গুনরাজদি ও বাবুরহাট এই চার ক্যাম্পাসের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাসের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম, ছাত্রী শাখার ইনচার্জ নাসরিন পারভিন, গুনরাজদি শাখার ইনচার্জ ফারহানা আক্তার, ও বাবুরহাট শাখার ইনচার্জ কাজী মোঃ জামান।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান ক্যাম্পাসের প্রাথমিক শাখার ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ছাত্রী শাখার মাধ্যমিক শাখার ইনচার্জ হাসিনা বেগম, প্রাথমিক শাখার ইনচার্জ হ্যাপি ফারহানা প্রমুখ।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের চারটি ক্যাম্পাসের প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে শিশু থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ছাত্র-ছাত্রীদের ফলাফল ঘোষণা করা হয়।
ফম/এমএমএ/


