মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ইরি-বোরো মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর): দেশের বৃহত্তর সেচ প্রকল্প মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ২০২৬ সালের ইরি বোরো মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মিলাদ ও দোয়া বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় উদ্দমদী  পাম্প হাউসে মিলাদ ও দোয়া আয়োজন করে কর্তৃপক্ষ। পরে সুইচ টিপে সেচ কার্যক্রম উদ্বোধন করেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে নির্বাহী প্রকৌশলী মোঃ সেলিম সাহেদ।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া  মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক ও ইউকে ২১ পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার (এসডিই) মোঃ সালাহউদ্দিন, এসও জাহাঙ্গীর আলম, আবুল হাসনাত প্রমুখ।

নির্বাহী প্রকৌশলী সেলিম শাহেদ জানান, এবারের মৌসুমের  সেচ কার্যক্রম উদ্বোধন করা হল। কৃষকদের চাষাবাদের সুবিধার্থে সেচ কার্যক্রম বিরতিহীন চালু রাখা হবে। এবারের মৌসুমে লক্ষ্যমাত্রা ৬ হাজার ৭০০ হেক্টর আবাদী জমি।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন  | ফোকাস মোহনা.কম