মেঘনায় যাত্রীবাহী ট্রলার থেকে মাদক উদ্ধার

চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদীর মোহনা এলাকায় যাত্রীবাহী ট্রলারে পরিত্যাক্ত অবস্থায় থাকা ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (৩০ মার্চ) বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন মোহনার মোলহেড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকা হতে একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ৬ কেজি মাদক (গাঁজা) জব্দ করা হয়।

বস্তার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম