মুরাদপুর বন্ধন সোসাইটির নব-নির্বাচিত সভাপতি আব্দুল কাহহার

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের অন্যতম সামাজিক সংগঠন মুরাদপুর বন্ধন সোসাইটি নতুন কমিটি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, সামাজিক সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাহহার আহমেদ মজুমদার ও সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন বেপারী ।

রবিবার (৮ জুন) এক সভায় ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী ২ বছর নতুন এ কমিটি দায়িত্ব পালন করবেন।
এদিকে মুরাদপুর বন্ধন সোসাইটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

সংগঠনের নব গঠিত সভাপতি আব্দুল কাহহার আহমেদ মজুমদার বলেন, সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস ভাবে পরিশ্রম করে যাবো। এছাড়াও তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাবো। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা কাজ করবে। আমাদের মুরাদপুর বন্ধন সোসাইটি সামাজিক সংগঠনটি অর্থের অভাবের কারণে ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব সহ কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালে মুরাদপুর বন্ধন সোসাইটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম