চাঁদপুর : মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় পরিবেশিত হয়েছে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (২৪ ডিসেম্বর) রাতে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সংগঠনের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী ও শব্দ নিয়ন্ত্রনে ছিলেন প্রান্ত সেন।
দেবশ্রী সাহা, প্রান্তিকা সাহা, মৌ, ফ্লাগুনী, স্নেহা, অধরা, গোপাল, প্রাপ্তি, নিলীমা, হাসনা, ক্রিপা, প্রিতিকা, অভিশ্রুতি, নীধি, অধরা-২, শ্রেয়সী, নিঝুম, বিরেন সাহার পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ফম/এমএমএ/


