মানুষ তার পছন্দের ব্যাক্তিকে ভোট দিতে পারেনা :  সেলিম আকবর

মহান বিজয় দিবসের সভায় বক্তব্য রাখছেন জেলা গনফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। 

চাঁদপুর: মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা গনফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  ( ১৬ ডিসেম্বর ) সন্ধায় চাঁদপুর শহরের জেএনগ্রুপ্ত সড়কস্থ দলীয় কাযালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

তিনি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভ করে। দেশে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই দেশে গনতন্ত্র কায়েম হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ একটি দুনীতিমুক্ত স্বাধীন রাষ্ট্র পরিনত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দেশে গনতন্ত্র নাই।

তিনি তার বক্তব্যে আরো বলেন,  মানুষের ভোটাধিকার নাই, মানুষ তার পছন্দের ব্যাক্তিকে ভোট দিতে পারেনা। কখনও আগের রাতে ভোট হয়, কখনও বিনা ভোটে নিবাচিত হয়। আবার কখনও ভোট কেন্দ্রে জবর দখল হয়।  দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। শ্রমিকরা এ দেশে বিভিন্নভাবে নিযাতিত। কৃষকেরা কষ্ট করে উৎপাদন করে অথচ ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে তারা।

জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার,  কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম,  জেলা যুব গণফোরামের সহ-সভাপতি আলমগীর খান, চাঁদপুর সদর উপজেলা গণফোরামের সদস্য কালাম গাজী,  সুভাষ সাহা, চাঁদপুর পৌর ২ নং ওয়াডের সভাপতি দুলাল শেখ,  হাইমচর উপজেলা গনফোরামের সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম