
চাঁদপুর: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাবস্থাপনায় মাদারীপুর স্টেডিয়ামে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টায়ার -১ এর চাঁদপুরের দ্বিতীয় খেলায় জামালপুরের সাথে ১১৭ রানে জয় পেয়েছে চাঁদপুর জেলা ক্রিকেট দল।
বৃৃহস্পতিবার (২৬ শে ফেব্রুয়ারি) মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যাচে খেলতে নামেন চাঁদপুর ও জামালপুর জেলা ক্রিকেট দল।
চাঁদপুর জেলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করে। দলটি ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সব্বোর্চ দীপ ৫৫, ফজলে রাব্বি ৩১ ও অনুরাগ ৩১ রান করেন।
জামালপুর ১৩৬ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। দলটি ৩০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান করে। বল হাতে চাঁদপুরের পক্ষে ফাহাদ ৪ ও জাবেদউল্লা ২ টি করে উইকেট নেয়।
ফম/এমএমএ/চৌইই/


