মাদক মামলায় হাইমচরের কানা জসিমের কারাদন্ড

ফাইল ছবি।

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্থানীয় বাসিন্দা ও বহুল আলোচিত মাদক মামলার আসামি জসিম ভূইয়া ওরফে কানা জসিমের দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) চাঁদপুরের বিশেষ জজ আদালত আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

জসিমের বিরুদ্ধে ২০২১ সালে ৫ আগস্ট হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। জসিম ভূঁইয়া উপজেলার দক্ষিণ আলগী গ্রামের আনোয়ার হোসেন ওরপে মরইন্নার ছেলে।

ঘটনার সময় জসিম ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাইমচর থানায় আটক হন। ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরা তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম