চাঁদপুর: সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত জনসাধারণের মতামত শ্রবণ করেন এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ, সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসারবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।
ফম/এমএমএ/


