মহিলা কলেজে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদেরকে সংবর্ধনা

চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজের তিনজন সহকর্মী সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে এবং তিনজন সহকর্মী সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শিক্ষক পরিষদের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান মহোদয়।

অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন, প্রফেসর জীবন কানাই সাহা ও প্রফেসর মোঃ বুলবুল আলম।

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ ইলিয়াছ হোসেন, মুহাম্মদ মাহফুজুর রহমান ও মোসা. আবজম খানম
পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদেরকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম