
এস ডি সুব্রত
মায়ের পূজা হবে সাড়ম্বরে
আজিকার মহা নবমীতে
একশত আট নীলপদ্মে
ভক্তের বাসনা পূরনেতে ,
দুর্গতি নাশিনী মাগো দশভূজা
জরা ব্যাধি আর দুর্দশা
দূর করে দাও অমানিশা
দেখাও শান্তির দিশা,
রুখো যুদ্ধ অস্থিরতা আকাল
কর মাগো সত্য প্রতিষ্ঠা,
জ্বালাও সত্যের আলো
দূর করে দাও আঁধারটা ,
দূর করে দাও মাগো যত অন্যায়
খাদ্যে ভেজাল মাদকের খেলা
চাইনা মাগো উশৃঙ্খলতা
চাই সম্প্রীতির সোনার বাংলা,
আমাদ প্রিয় এই শ্যামল বাংলা
সেই সাথে পুরো বসুন্ধরা
কর ভালবাসায় অতুলনীয়া
বইয়ে দাও মা শান্তির ধারা।
লেখক: কবি ও প্রাবন্ধিক সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।


