চাঁদপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনে পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেরসরকারি ভবন সমূহে যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন। একই সময়ে অঙ্গীকার সংলগ্ন রেললাইনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা।
ভোর ৫.৫৬ মিনিটের পর অঙ্গীকার পাদদেশে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ।
সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। সকাল ৯টা থেকে চাঁদপুর লঞ্চঘাটে বাংলাদেশ কোস্টগার্ডের যুদ্ধ জাহান উন্মুক্ত রাখা।
বেলা ১১টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা। বিকাল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ (জেলা প্রশাসন বনাম চাঁদপুর পৌরসভা)। সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসানলয়ে জাতির শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া ও প্রার্থনা। সকল হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন।
জেলা প্রশাসনের কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছে জেলা প্রশাসক (ডিসি) মো. নামজমুল ইসলাম সরকার।
ফম/এমএমএ/



