মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুর জেলা বিএনপি’র কর্মসূচি  

চাঁদপুর: ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম কর্মসূচি সম্পর্কে জানান, ২১ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৮টার মধ্যে কালো ব্যাজ সহকারে প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য  দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের জমায়েত এবং  চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা। এরপর শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন এবং অঙ্গীকার পাদদেশে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর -৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

জেলা বিএনপির নেতারা আলোচনা সভায় বক্তব্য দিবেন। এদিন দলের বিভিন্ন ইউনিট নেতাকর্মীদের একুশে ফেব্রুয়ারির কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম অনুরোধ জানিয়েছেন।

ফম/এমএমএ/এমরহ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম