মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা আ.লীগের কর্মসূচি

চাঁদপুর: শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ ও স্বাধীনতাকামীরা দীর্ঘ ৯ মাসের স্বশস্ত্র সংগ্রামের বিনিময়ে ছিনিয়ে আনেন আমাদের কাঙ্খিত স্বাধীনতা। গৌরবোজ্জ্বল এই দিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও অঙ্গীকার পাদদেশে পুস্পস্তবক অর্পন।

সকাল সাড়ে ৬টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গণ জামায়েত। সকার ৭টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সবা ও দোয়া অনুষ্ঠান। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মানবিক জননী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দুঃস্থদের মাঝে চিকিৎসা সহায়তার চেক প্রদান।

বাদ আছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত ও অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের সুস্থাস্থ এবং জাতির শন্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থীনা শেষে তাবরুক বিতরণ।

জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচিকে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহনের জন্য আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম